ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও মূল্য সংযোজন কর (মূসক) ১৫% বহাল থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর কাকরাইলে মূল্য সংযোজন কর নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগে ন্যূনতম ব্যবসায়ীক লেনদেন ২৪ লাখ টাকা হলে এর ভিত্তিতে কর আরোপ করা হতো। তবে এখন এর পরিধি বাড়িয়ে ৩৬ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার।
বিভিন্ন দেশে করের আলাদা আলাদা হার প্রচলিত থাকলেও বাংলাদেশে এ মুহূর্তে তা সম্ভব নয় বলে জানান তিনি।
এদিকে, সব ক্ষেত্রে একই হারে ভ্যাটের বিরোধীতা করলেও নতুন ভ্যাট আইন মেনে নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা।
২০১৬ সালের জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে বলে সেমিনারে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: