অর্থনীতি

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার: মোশাররফ

মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

পরিস্থিতির অবনতি হলে লিবিয়া থেকে প্রবাসীদের নিরাপদ স্থানে নিতে সরকার প্রস্তুত—সেক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদে তিনি এ কথা বলেন।

লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে এ ধরনের খবরে বিভ্রান্ত না হতে সেখানকার প্রবাসীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, লিবিয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর সহায়তায় প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা দেয়া হবে।

এদিকে, অপহরণকারীরা আইএস কি-না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরীয়ার আলম।

তিনি বলেন, লিবিয়া থেকে অপহৃত দুই বাংলাদেশিকে আইএস জিম্মি করেছে কি-না, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এর আগে আইএস এক বাংলাদেশিকে অপহরণ করে একদিন পরে ছেড়ে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলে ছিলেন, বাংলাদেশিরা আইএস এর লক্ষ্য নয়। শিগগিরই এই দুই শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে।

সরকারি হিসেবে বর্তমানে লিবিয়াতে ৫০ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৬ মার্চ লিবিয়ার সিরত শহরের আল ঘানি তেলখনিতে হামলা চালিয়ে ৯ বিদেশিকে তুলে নিয়ে যায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর একদিন পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হেলাল উদ্দীন নামের এক বাংলাদেশি ওই ঘটনায় জিম্মি হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার আনোয়ার হোসেন নামে আরও এক বাংলাদেশির জিম্মি হওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপহৃতদের উদ্ধারে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ