অর্থনীতি

চলমান সঙ্কটে বিদেশিরা উদ্বিগ্ন থাকলেও এখন স্বাভাবিক

 মুহিত
মুহিত

চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিদেশিরা উদ্বিগ্ন থাকলেও এখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডেনমার্কের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী মনোস ইয়াংসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডেনমার্ক সরকার আগের মতোই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী--উল্লেখ করে মুহিত বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। সেইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন মনোস ইয়াংসেন।

বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা সম্পর্কে ডেনমার্কের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয় ড্যানিশ সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ