অর্থনীতি

তৈরি পোশাকের মূল্য বাড়াতে ক্রেতাদের প্রতি আহ্বান

তৈরি পোশাক শ্রমিক
তৈরি পোশাক শ্রমিক

বাংলাদেশি তৈরি পোশাকের মূল্য বাড়াতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তৈরি পোশাক নিয়ে ডেনিস দূতাবাস আয়োজিত এক সম্মেলনে তারা এ আহ্বান জানান।

জবাবে, ড্যানিস বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মগেন্স জেন্সেস বিষয়টি নিয়ে ক্রেতা-বিক্রেতা এবং শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

আলোচনায় বিজিএমইএর পক্ষ থেকে গত দুই বছরে এ খাতের সংস্কারমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরা হয়। এসব কাজ করতে গিয়ে শিল্প মালিকদের ব্যয় অনেক বেড়ে গেছে বলে দাবি করেন তারা। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তৈরি পোশাকের দাম বাড়াতে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহাবান জানান।

গতদুই বছরে পোশাক খাতের সংস্কারে শিল্প মালিকদের যে ব্যয় হয়েছে সেটাকে বিনিয়োগ হিসেবে বিবেচনার পরামর্শ দেন ড্যানিস মন্ত্রী।

এসব সংস্কার উন্নয়নকে টেকসই করবে—এ কথা উল্লেখ করে মগেন্স জেন্সেস কর্মপরিবেশ পোশাকের নায্য দাম এগুলো নিয়ে নিয়মিত আলোচনার জন্যও পরামর্শ দেন।

তাজরীন ও রানা প্লাজার পর গতদুই বছরে পোশাক খাতে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং গত পাঁচ বছরে শ্রমিকদের মুজুরি ২১৯% বাড়ানোর তথ্যও কনফারেন্সে উপস্থাপন করা হয়।

তাজরীন ফ্যাসনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর গত দুই বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেবিষয় নিয়ে দেশি-বিদেশি সংশ্লিষ্ট পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয় ডেনিস দূতাবাস আয়োজিত সম্মেলনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ