চলতি বছর মার্চে ১৩৩ কোটি ২৪ লাখ ডলার বৈদেশিক মুদ্রা পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত ৬ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে জানা গেছে।
ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চে পাঠানো বৈদেশিক মুদ্রা ১২% এবং গত বছরের একই সময়ের চেয়ে ৩.৪১% বেশি। মার্চ পর্যন্ত চলতি অর্থবছরের ৯ মাসে ১ হাজার ১২৫ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত অর্থ-বছরের একই সময়ের তুলনায় ৭.২১% বেশি।
বিদেশে বিপুল পরিমাণে বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বৈদেশিক মুদ্রায় প্রবৃদ্ধি হয়েছে।
গত মার্চে ৪৫ হাজারের বেশি বাংলাদেশি কাজ নিয়ে বিদেশ গেছেন। ফেব্রুয়ারি মাসের তুলনায় বিদেশে কর্মসংস্থান বেড়েছে ২৯%।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: