রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি কাঙ্খিত লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ কম হবে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সংক্রান্ত সুপারিশমালা পেশ করতে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করেন সিপিডির ফেলো ড. দেব প্রিয় ভট্টাচার্য।
২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়ন করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পাশাপাশি বিক্রেন্দ্রীকরণের পরামর্শও দিয়েছে বেসরকারি এ গবেষণা সংস্থাটি।
ব্যক্তিগত বিনিয়োগ না বাড়ার করণ হিসেবে সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে দায়ি করেন বক্তারা।
তারা বলেন, উদার অর্থনীতির জন্য উদার রাজনীতি দরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: