বাংলাদেশকে আরও ১শ কোটি ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দেবে ভারত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সকালে ভারতের অর্থমন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব সুজাতা মেহতার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এসময় ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিনিয়োগের বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান সফররত সচিব।
পরে অর্থমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগে এগোবে। ১শ কোটি ডলার ঋণ সহায়তার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: