আসন্ন বাজেটে শিল্পখাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ চাইলেন ব্যবসায়ীরা। বুধবার সেগুনবাগিচায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রণয়ন উপলক্ষে এক প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেট হবে ‘স্বপ্ন বাস্তবায়নের বাজেট’। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে।
বাজেটকে গণমুখী করার লক্ষ্যে আগামী অর্থবছরকে সামনে রেখে সরকারি-বেসরকারি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও আলোচনায় করা হয়।
ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, গণমুখী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে মূল্য সংযোজন করের হার ১৫% থেকে কমিয়ে ১০% করা, ব্যক্তিগত করের সীমা ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ টাকা করার জন্য।
এ সময় তারা আসন্ন বাজেটে কালো টাকাকে সাদা করতে শিল্পখাতে বিনিয়োগের প্রস্তাবও করেন ব্যবসায়ীবৃন্দরা। এছাড়াও সকল রপ্তানিমূখী শিল্পের মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক শূণ্য শতাংশ করার প্রস্তাব করেন তারা।
রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়, শিল্পখাতে অগ্রগতি তরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে।