অর্থনীতি

বাংলাদেশে সহিংসতায় ক্ষতি ১৭ হাজার কোটি টাকা

বিশ্বব্যাংকের প্রতিনিধি
বিশ্বব্যাংকের প্রতিনিধি

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার কারণে চলতি বছরের শুরু থেকে তিন মাসে উৎপাদনখাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা (২.২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে—এ তথ্য প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ক্ষতির এ পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।

তিনি বলেন, যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি ২০১৪-১৫ অর্থবছরে ৬.৪ থেকে ৬.৬ % প্রবৃদ্ধি হতো। যেহেতু এক শতাংশ ক্ষতি হয়ে গেছে সেহেতু আমাদের হিসাবে ৫.৬% প্রবৃদ্ধি হতে পারে।

রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে প্রতিদিন যে ক্ষতি হয়েছে তার ভিত্তিতে এই হিসেব করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ