অর্থনীতি

ক্ষুদ্রঋণ খাতে ড. ইউনুসের অবদান অনেক: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

ক্ষুদ্রঋণ খাতে ড. ইউনুসের অবদান অনেক--তবে গ্রামীণ ব্যাংকের বিরাজমান অগ্রগতিতে তিনি এবং তার কাছের লোকজন বাধা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাজধানীতে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট তার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিন।

এ সময় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বার্নিকাট।

দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিআইএম করিডোরে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও দেশে চলমান অর্থনৈতিক নীতিমালা, পরিবহন-বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে কথা হয় বৈঠকে।

আলোচনায় গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. ইউনুসের প্রসঙ্গও উঠে আসে—এক প্রশ্নের জবাবে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী।

আর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।

এরআগে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংছিয়াং। বাংলাদেশকে ২ বা তার কম শতাংশ হারে ঋণ দেয়া, দেশের ১৫টি প্রকল্পে চীনের সহায়তার আগ্রহ, কর্ণফুলি টানেল এবং কয়লা বন্দর নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পদ্মাসেতুর কাজ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ