অর্থনীতি

রাজনৈতিক অস্থিরতায় উল্লেখ করার মতো ক্ষতি হয়নি: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বিশ্বব্যাংকের তথ্য নাকচ করে দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতায় উল্লেখ করার মতো ক্ষতি হয়নি। সোমবার সচিবালয়ে এ কথা সাংবাদিকদের বলেন তিনি।

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের আমদানি-রপ্তানি সচল ছিল।

রানাপ্লাজা ধ্বসের পর বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে একটি কুচক্রী মহল বিদেশি ব্যবসায়ীদের মধ্যে যেমন বিরূপ ধারনার সৃষ্টি করেছে এবারও বিএনপির আন্দোলন নিয়ে কুচক্রী মহল নেতিবাচক কর্মকাণ্ড চালিয়েছে বলে জানান তিনি।

কিন্তু দেশের আমদানি-রপ্তানিতে প্রভাব ফেলতে পারেনি। বিএনপির আন্দোলনকে নাশকতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড করে ব্যবসার ক্ষতি করতে পারবে না। এরই মধ্যে ব্যবসা-বাণিজ্যের জন্য বিশ্বে নতুন নতুন বাজার খুলেছে।

এর আগে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নেকাট সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ