বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তূকি কমাবে না বাংলাদেশ— বরং আরও বেশি সংখ্যক লোককে বিদ্যুৎ সুবিধা দিতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকে তিনি এ কথা বলেন।
ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে, সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্তর্ভূক্তি এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ এ খাতে ভর্তূকি তুলে নেয়ার পরামর্শ দিলে, অর্থমন্ত্রী তা নাকচ করে দেন।
তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায়, গত বছরের ডিসেম্বর থেকে এ খাতে সরকারকে কোন ভর্তূকি দিতে হচ্ছে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: