গত এক বছরে তৈরি পোশাক খাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে--তবে আদর্শ পরিস্থিতিতে পৌঁছতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার ধানমণ্ডিতে নিজস্ব কার্যালয়ে তৈরি পোশাক খাতের অগগ্রতির পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, আইন ও নীতিগত বিষয়ে এখনো দুর্বলতা, শ্রমিক অধিকার যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া, ক্ষতিপূরণ ও ত্রাণ তহবিলে অসচ্ছতাই এর জন্য দায়ী।
ন্যায্যতা নিশ্চিতে সংশ্লিষ্টদের দীর্ঘসূত্রতাকেও দায়ী করে একইসঙ্গে তৈরি পোশাক খাতের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনে আবারো গুরুত্ব দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: