অর্থনীতি

সিটি নির্বাচন: মঙ্গলবার বিকেল পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ

টাকা
টাকা

ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অবৈধ লেনদেন রোধে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সব ধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহা-ব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার দুপুরে জারি করা আরেক সার্কুলারে সোম ও মঙ্গলবার মোবাইলে সর্বোচ্চ এক হাজার টাকার বেশি রিচার্জ বা লেনদেন না করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আগের সার্কুলারে বলা হয়, 'অনিবার্য কারণবশত সার্কুলার পাওয়ার সময় থেকে ২৮ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন, ক্যাশ- আউট, ব্যক্তি হতে ব্যক্তি, ব্যবসায়িক পরিশোধ এবং মোবাইল টপআপে লেনদেন সীমা সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করা হলো।

সার্কুলারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা সারা দেশের জন্যই কার্যকর হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ