আগামী ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে সব ধরনের শুল্ককর কমানো এবং নগদ সুবিধার পরিমান ও মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি মোঃ আতিকুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচা জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের কাছে লিখিত প্রস্তাবনায় গামেন্টস শিল্প স্থাপনে নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্ক, ভ্যাটসহ সব কর অব্যাহতি, ১০% হারে হ্রাসকৃত করারোপের মেয়াদ আরো ৫ বছর বাড়ানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির ওপর আরোপিত ১০০% মুসকমুক্ত রাখাসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়।
এছাড়া, বিকেএমইসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও পোশাক খাতের সুবিধা সংশ্লিষ্ট নানান প্রস্তাব তুলে ধরেন। এ সময় প্রস্তাবনাগুলো বিবেচনার আশ্বাস দেয় জাতীয় রাজস্ব বোর্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: