অর্থনীতি

বাজেটে শিক্ষা-স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব পাবে: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক আন্দোলনের কারনে অর্থনীতিতে তেমন নেতিবাচক প্রভাব পড়েনি উল্লেখ করে আগামী অর্থ বছরে জাতীয় প্রবৃদ্ধি ৭% কাছাকাছি থাকবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তবে এবারও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না বলে জানান তিনি।

প্রতিবছর যেভাবে বাড়ছে তাতে আগামী তিন বছরে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে উল্লেখ করে তিনি আরো বলেন, এবার শিক্ষা ও স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দেয়া হবে। তবে নতুন সড়ক নির্মাণ হবে না তবে গুরুত্ব দেয়া হবে পুরনো সড়ক মেরামতের। থাকবে না কালো টাকা সাদা করার সুযোগ।

বৈঠকে সাংবাদিক নেতারা বিদ্যুৎ, জ্বালানী, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোসহ বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পকে বাজেটে গুরুত্ব দিতে আলাদা আলাদা সুপারিশ তুলে ধরেন মন্ত্রীর কাছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ