ভর্তুকি নিয়ে গোলমাল থাকতেই পারে তবে ভর্তুকির লক্ষ্য টেকসই উপায়ে পূরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে মত দিয়ে বিশিষ্টজনেরা
বলেন একইসঙ্গে গভীর গবেষণার ভিত্তিতে ভর্তুকির সংজ্ঞা নির্ধারণ ও এর একটি সুনির্দিষ্ট নীতিমালা করা দরকার।
শনিবার রাজধানীর একটি হোটেলে ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে সেন্টার ফর ডায়ালগ-সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা।
বিদ্যমান ভর্তুকি ব্যবস্থাপনাকে আরো দক্ষ ও স্বচ্ছ উপায়ে প্রয়োগ করতে হবে বলেও মত দেন বিশিষ্টজনেরা।
সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভর্তুকি নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিবেচনার পাশাপাশি বিশ্ব পরিস্থিতিও বিবেচনায় রাখা উচিৎ।
ভর্তুকি রাজনৈতিক-অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে বলে এর শক্তিশালী তদারকি প্রয়োজন বলেও মত দেন বিশিষ্টজনেরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: