অর্থনীতি

এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৬.৩২%

সার্বিক মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়েও ভাল

আহম মোস্তফা কামাল
আহম মোস্তফা কামাল

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়েও ভাল অবস্থানে রয়েছে। সরকারের সাড়ে ৬% লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬.৩৯% আর পয়েন্ট টু পয়েন্টে এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৬.৩২%।

বুধবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যে পুর্বাভাষই দিক, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৬% ওপরে হবে।

গত অর্থবছরের এপ্রিলে খাদ্য পণ্যের দাম বেড়েছিল গড়ে শতকরা আট টাকা ৯৫ পয়সা। আর চলতি বছরের এপ্রিলে সেই একই জিনিসের দাম বেড়েছে শতকরা ছয় টাকা ৪৮ পয়সা। অর্থাৎ চলতি অর্থবছরের এপ্রিলে পয়েন্ট টু পয়েন্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাড়িয়েছে ৬.৪৮%।

তবে আগের বছরের চেয়ে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.০৮%। সব মিলিয়ে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে সাড়ে ৬% নিচে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রকৃত তথ্য একমাত্র তাদের কাছেই আছে। বিশ্বব্যাংক, আইএমএফ বা এডিবির মত আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে পূর্বাভাস দেয় তা অনুমানের ওপর ভিত্তি করে।

যে কারণে জিডিপি নিয়ে তাদের পূর্বাভাস সঠিক হবে না বলে মনে করেন আহম মোস্তফা কামাল।

দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের পিছনে ড. ইউনূসের সম্পৃক্ততা রয়েছে—প্রধানমন্ত্রীর এ অভিযোগের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ড. ইউনূসকে এসব বিষয়ে জাতীর সামনে পরিষ্কার করা উচিৎ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ