২য় সাবমেরিন প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার রাজধানীর এনইসি ভবনে আয়োজিত একনেক সভায় এ অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সভায় ১০ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি টাকা। এর মধ্যে ২য় সাবমেরিন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬০ কোটি টাকা।
তিনি আরো বলেন, ২য় সাবমেরিন প্রকল্পে যুক্ত হলে ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বাংলাদেশ। এ প্রকল্পের গ্রাউন্ড লোকেশন পটুয়াখালীর কুয়াকাটায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: