ভারত সরকারের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার অনুদানের শেষ কিস্তির ১৫ মিলিয়ন ডলারের চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে অনুদানের এ চেক হস্তান্তর করেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের সময় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে আগামিতে তা আরো জোরদার হবে।
দুই দেশের বাণিজ্য ঘাটতি কমে আসছে— উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন পঙ্কজ শরণ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: