অর্থনীতি

এডিপিতে ৯৭ হাজার কোটি টাকা নির্ধারণ

একনেক
একনেক

সাময়িক হিসেবে চলতি অর্থবছরে দেশে মোট দেশজ উৎপাদন-জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬.৫১%। সে হিসেবে মাথাপিছু আয়ও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ ডলার। এছাড়া আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা মূল এডিপির আকার থাকছে ৯৭ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও এনএসি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তবে রাজনৈতিক অস্থিরতা না থাকলে, জিডিপির প্রবৃদ্ধি ৭% হতো বলে জানান তিনি।

এ সময় পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, প্রাপ্ত তথ্য মতে, কৃষিতে প্রবৃদ্ধি কমলেও, বেড়েছে শিল্প ও সেবা খাতে। সে হিসেবে বর্তমানে দেশের মোট অর্থনীতিতে কৃষি খাতের অবদান ১৫.৫৯%, শিল্পের ২৭.৯৮% এবং সেবা খাতের অবদান ৫৬.৪২%।

এছাড়া সভায়, অর্থবছরের জন্য উন্নয়ন বাজেটেরও অনুমোদন দেয়া হয়। আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেটের আকার ১ লাখ ৯৯৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ