আগামী চার বছরে দেশের দারিদ্রের হার ১৩% নেমে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালে দারিদ্রের হার থাকবে ১১%।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে আগামী চার বছরে দেশের দারিদ্র্রের হার ২৪% থেকে ১১% নেমে আসবে।
এদিকে, দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ‘দক্ষিণ-দক্ষিণ ত্রিমুখী সহযোগিতা’ একটি অন্যতম কাঠামো। উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে রোববার ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সম্মেলনে ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নানা সুপারিশ তুলে ধরা হবে।
উত্তর ও দক্ষিণের মোট ৪৫টি দেশের ১৩টি সংস্থা ও প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে যোগ দিচ্ছেন।
বৈঠকের অর্জিত ফলাফল, জুলাইয়ে ইথিওপিওর রাজধানী আদ্দিস আবাবায় তৃতীয় সভায় উপস্থাপন করা হবে।