অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আসছে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে— আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আর দেশের বাজারে ভারতের ২৩টি সংবেদনশীল পণ্যের অবাধ প্রবেশাধিকার শিগগিরই হতে যাচ্ছে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের সময় দেশটির সঙ্গে নবায়নকৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার পরই তা হবে।

তবে বাণিজ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবার রমজানেও ভোজ্যতেল সহ প্রতিটি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ভারতের বাণিজ্য সচিব রাজিব খের সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় নবায়নকৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলাপ হয় এ সাক্ষাতে।

তবে ওই ২৩টি সংবেদনশীল পণ্যের নাম জানাতে পারেন নি তিনি।

সরকারের কঠোর নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের নিম্নমুখী দাম, এসব কারণে গত রমজানে পেঁয়াজ ছাড়া প্রতিটি নিত্যপণ্যের দাম ছিল মোটামুটি স্থিতিশীল। এবার গত সপ্তাহে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে ভোজ্যতেলের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি ৪০ লিটার ভোজ্যতেলের দাম বেড়েছে ১৫০-২০০ টাকা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ