অর্থনীতি

কোনোভাবেই রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আসছে রমজানে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে— কোনোভাবেই দাম বাড়বে না তা নিয়ন্ত্রণে তদারকি থাকবে সারাবছর বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে রমজানকে ঘিরে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকের পরে তিনি রমজানসহ বছরজুড়ে প্রতিটি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আবারো আশ্বাস দিয়ে তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি পণ্য মজুদ রয়েছে।

মন্ত্রী বলেন, ফলে পণ্য সংকট বা দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই— রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ থাকবে।

সরকারের কঠোর নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের নিম্নমুখী দাম, এসব কারণে গত রমজানে পেঁয়াজ ছাড়া প্রতিটি নিত্যপণ্যের দাম ছিল মোটামুটি স্থিতিশীল। এবার রমজান আসার আগেই বেড়ে গেছে পেঁয়াজ ও ভোজ্যতেলের দাম।

রমজানের আগেই বেড়ে যাওয়া পণ্যের দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ক্রয়ক্ষমতার মধ্যেই দাম থাকবে।

কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও নাকোচ করে দেন মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ