আসন্ন বাজেটের আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার দুপুরে সিলেটে জয়িত অন্বেষণ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে পুরষ্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
বাজেটের আকার চূড়ান্ত করতে আরো ৩/৪ দিন সময় লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এডিপিতে সাড়ে ৪ হাজার কোটি টাকা বাড়িয়ে দেয়ায় বাজেটের আকারও বেড়ে যাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: