বিপুল সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী।
শনিবার ‘বাংলাদেশের সমুদ্র সম্পদ অন্বেষণ’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থনীতির সম্ভাবনাময় এ খাতকে কাজে লাগাতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, খনিজ ও মৎস্য সম্পদের ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে সমুদ্র অর্থনীতির সম্ভাবনার নানা দিক নিয়ে কাজ করছে সরকার।
এ সময় সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনোমি কাজে লাগিয়ে সমুদ্র সম্পদ আরহণে সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন বেসরকারি উদ্যোক্তাতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: