ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন।
শনিবার রাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চেম্বার গ্রুপে ১৬টি পরিচালক পদে মাতলুব আহমেদের প্যানেলের ১২ জন ও মনোয়ারা হাকিম আলীর প্যানেলের ৪ জন জয়ী হয়েছেন। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৮ মে।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ নির্বাচনের ভোটগ্রহণ। পরে সন্ধা সাড়ে ৭টায় শুরু হয় ভোট গণনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: