ক্ষুদ্র ও মাঝারি ঋণের উন্নয়নে সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান।
রোববার রাজধানীতে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও বিজনেস ফিন্যান্স অব দ্য পুওর ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাঝারি ও ক্ষুদ্র ঋন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ— উল্লেখ করে এ খাতটিকে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
আতিউর রহমান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ খাতের উন্নয়ন দরকার। এ সময় আগামী বাজেটে ক্ষুদ্র ঋণ খাতে বরাদ্দ দেয়ারও আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: