অর্থনীতি

এফবিসিসিআইয়ের সভাপতি হলেন আবদুল মাতলুব আহমাদ

আবদুল মাতলুব আহমাদ
আবদুল মাতলুব আহমাদ

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মাতলুব আহমাদ।

প্রথম সহসভাপতি হয়েছেন বিজিএমইএয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

তারা তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকেলে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ তাদের তিন জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তবে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে আগামী ২৮ মে।

জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত এফবিসিসিআইয়ের সভাপতি, প্রথম সহসভাপতি এবং সহসভাপতি পদের ফরম জমা ও কেনার শেষ সময় ছিল। এই সময়ের মধ্যে সভাপতি পদে আবদুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি পদে শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সহসভাপতি পদে মাহবুবুল আলম ছাড়া আর কেউ ফরম কেনেন নি। তাই তারাই আগামী দুই বছরের জন্য ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এই সংগঠনটির নেতৃত্ব দেবেন।

এর আগে গত শনিবার এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ।

৩২টি পরিচালক পদের জন্য লড়ে উন্নয়ন পরিষদ থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। চেম্বার গ্রুপ থেকে ১২ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হয়েছেন এ প্যানেলের। স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের দলনেতা মনোয়ার হাকিমসহ চারজন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে তিন জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন ১৬ জন করে ৩২ জন।

রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গত শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৩২ জন পরিচালক নির্বাচনের জন্যই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর বাইরে আরও ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত অ্যাসোসিয়েশন-চেম্বার থেকে। তাদের ইতিমধ্যে মনোনীত করা হয়েছে। এই ৫২ পরিচালকের মধ্য থেকে ভোটের মাধ্যমে সোমবার নির্বাচিত হবেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি এবং দুই সহসভাপতি। এবার সভাপতি ও সহসভাপতি চেম্বার এবং প্রথম সহসভাপতি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ