অর্থনীতি

ভারতীয় ঋণে দুটি রেললাইনসহ ৯টি প্রকল্প অনুমোদিত

একনেক
একনেক

ভারতীয় ঋণ সহায়তায় খুলনা থেকে মংলা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ করবে সরকার— একই সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত রেললাইনের সংস্কারও হবে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে শেরেবাংলা নগরের এনইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

একনেক সভায় ভারতীয় ঋণে দুটি প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি খাত থেকে ২ হাজার ২৭০ কোটি ১৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩০ কোটি ৯৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ভারতীয় ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা।

খুলনা থেকে মংলা পযর্ন্ত নতুন রেলপথ নির্মাণ সংশোধিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা। এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ভারত সরকার ঋণ সহায়তা হিসেবে ২ হাজার ৩৭১ কোটি টাকা দেবে। বাকি ১ হাজার ৪৩০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে।

এদিকে, একনেকে মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথটিকে পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য একনেকে ৬৭৮ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পে ৫৫৬ কোটি টাকা ভারত সরকার বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে। বাকি ১২২ কোটি টাকা সরকার বহন করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ