অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বগতি মানেই উন্নয়ন নয় এতে সামাজিক বৈষম্য কমে না- এ মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
তরুণদের সামাজিক ব্যবসায় উৎসাহিত করে দারিদ্র্য দূরীকরণ পদ্ধতি জনপ্রিয় করতে সোমবার রাজধানীতে 'স্যোসাল বিজনেস একাডেমিয়া-২০১৫' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এ সম্মেলনে ড. ইউনূস বলেন, চলমান অর্থনৈতিক অবকাঠামো ব্যক্তির জন্য নয়, গোষ্ঠীর জন্য ভাল।
বর্তমান পুঁজি ব্যবস্থায় দারিদ্র্য নিরসন ও বেকারত্ব দূর করা যাচ্ছে না—এ কথা উল্লেখ করে এ অবস্থায় সবাই মুনাফা চায় বলেও মনে করেন তিনি।
আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য থাকলে উন্নয়ন সম্ভব নয়— এজন্য প্রযুক্তির ব্যবহারকে মানুষের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
একইসঙ্গে সৃজনশীল সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দেন এ অর্থনীতিবিদ।