অর্থনীতি

বাস্তব অবস্থা বিবেচনা করে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণের পরামর্শ

আব্দুল মজিদ
আব্দুল মজিদ

বাস্তব অবস্থা বিবেচনা করে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআই আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ পরামর্শ দেন তারা।

এর পাশাপাশি শিল্পের প্রসারে রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আসছে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য দেয়া হতে পারে। যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০% বেশি।

পিআরইইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, রাজস্ব আদায়ে সরকারের সামর্থ্যে তুলনায় লক্ষ্যমাত্রা অনেক বেশি।

এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, সরকার তার আয়ের উপর নির্ভর করে ব্যয় নির্ধারণ করে না— বরং আগে ব্যয়ের হিসেব করে তারপর আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। যে কারণে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয় না বাজেটও বাস্তবায়ন হয় না।

তিনি বলেন, দেশের অর্থনীতির যে আকার সে তুলনায় ৩ লাখ কোটি টাকার বাজেট মোটেও বড় নয়। তবে বাস্তবায়ন সক্ষমতার তুলনায় বড়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ