অর্থনীতি

বাজেটে কৃষিতে সর্বোচ্চ বরাদ্দের দাবি কৃষক নেতাদের

কৃষক নেতা
কৃষক নেতা

আসন্ন জাতীয় বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন কৃষক নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা।

তারা অভিযোগ করেন, কৃষকরা হারভাঙ্গা পরিশ্রম করেও তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। তার যাতে কমমূল্যে সার ও কীটনাশকসহ সমস্ত কৃষি উপকরণ সুলভ মূল্যে পেতে পারে সেজন্য কৃষিক্ষেত্রে ভর্তুকি বাড়ানোর দাবি জানানো হয়।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা ও বাংলাদেশে পরিবেশ নেটওয়ার্ক-বেন এর যৌথ সংবাদ সম্মেলনে, চুক্তি নয়, আইনের মাধ্যমেই ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায় করার দাবি জানানো হয়।

চুক্তির মাধ্যমে অতীতে কোনো নদী থেকেই পানির ন্যায্য হিস্যা আদায় করা যায়নি— উল্লেখ করে বক্তারা বলেন, সমুদ্র বিজয়ের মত আদালতের দ্বারস্থ হয়েই নদীর পানি নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসন করা সম্ভব। দুদেশের অভিন্ন ৫৪টি নদীতে সকল বাধ ও ব্যারেজ অপসারণেরও দাবি জানান তারা।

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভারতের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আঞ্চলিক পরিকল্পনা গ্রহনের পরামর্শ দেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে এ বিষয়গুলো নিয়ে আলোচনার দাবি জানান পরিবেশবাদীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ