অর্থনীতি

বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

টাকা
টাকা

আসন্ন বাজেটেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। ২০১২-১৩ আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রদত্ত করের সঙ্গে ১০% হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল থাকছে। তবে একে কালো টাকা সাদা করার সুযোগ বলতে নারাজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কি-না, সে বিষয়ে আসছে বাজেটে নতুন কোনো নির্দেশনা আসছে না। বহাল থাকছে ২০১২-১৩ অর্থবছরের আয়কর আইনের ১৯ই ধারাটিই।

এ ধারায় বলা হয়েছে, প্রদত্ত করের সঙ্গে ১০% জরিমানা দিয়ে, কোনো অপ্রদর্শিত অর্থের মালিক, তার অর্থ বৈধ করতে পারবেন।

রপ্তানি বহুমুখীকরণে, চামড়া, জাহাজ নির্মাণ, আইসিটি ও ওষুধ শিল্পে প্রণোদনা বাড়তে পারে। কমতে পারে পোশাক শিল্প খাতের প্রণোদনা। এ খাতের উৎসে কর ০.৩% থেকে বাড়িয়ে ০.৮% করা হতে পারে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘রপ্তানিতে আমরা পোশাক শিল্পের উপর নির্ভরশীল ছিলাম, এখন আমরা অন্য শিল্পের দিকেও নজর দিয়েছি। কিছু নতুন নতুন শিল্প উন্মোচন হচ্ছে। যেমন, ওষুধ শিল্প, জাহাজ শিল্প ভালো করছে।’

এছাড়াও বাজেটে দুই ধাপে, সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির নির্দেশনাও থাকবে। তবে ভাতা বাড়ানো হবে পরের বার। এর পাশাপাশি জাতীয় বাজেটে ছিট মহল ও শিশু বাজেটের মত নতুন কিছু বিষয় যুক্ত হচ্ছে। রপ্তানি বহুমুখী করণে, পরিবর্তন হচ্ছে প্রণদনা কাঠামো।

বর্তমানে মূল বেতনের উপর আয়কর দিতে হলেও, ভবিষ্যতে দিতে হবে ভাতার ওপরও।

এদিকে, শিশু অধিকার নিয়ে শিশু বাজেট এবং ছিটমহলবাসীর জন্যও বিশেষ বরাদ্দ থাকছে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে।

অর্থমন্ত্রী আরো বলেন, ‘ছিটমহলবাসীর জন্যেও আমরা কিছু করতে যাচ্ছি। তাদের প্রথমটাই যে লক্ষ্য হবে যে, বাংলাদেশ যে হয়েছে, তাদেরকেও সেই অবস্থায় নিয়ে যেতে হবে। তাই ছিটমহলবাসীর জন্যও বিশেষ বরাদ্দ থাকবে।’

আর চা শ্রমিকদের জন্য পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারেও থাকছে বিশেষ বরাদ্দ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ