অর্থনীতি

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

দাম বাড়ছে, কমছে
দাম বাড়ছে, কমছে

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিমকার্ড, সিগারেট, ইমিটেশন জুয়েলারি, চার স্ট্রোক বিশিষ্ট অটোরিক্সা, মোটরগাড়ির টায়ারের দাম বাড়বে। আর প্রস্তুতকৃত খাদ্য, টয়লেট-টিস্যু পেপার জাতীয় গৃহস্থালী পণ্য, মশার কয়েল, এরোসেল, দিয়াশলাই দাম কমবে।

প্রস্তাবিত বাজেটে কর ও শুল্কহার বাড়ানো হয়েছে বেশ কিছু পণ্য ও ব্যবসায়িক কর্মকাণ্ডে। এতে দাম বাড়বে বেশকিছু পণ্যের। এর মধ্যে রয়েছে.

দাম বাড়বে : পোল্ট্রি, গবাদি পশু ও চাষের মাছ, শুকনো মাছ, হিমায়িত চিংড়ি, ডেইরি, টমেটো, কালো চা, পেইন্ট, ইলেক্ট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি, মোটরগাড়ির টায়ার, ফিল্টার, রিভালবার ও পিস্তল।

আর কর ও শুল্ক কমানো হয়েছে বেশ কিছু খাত ও পণ্যে। এর মধ্যে রয়েছে,

দাম কমবে : এলসিডি ও এলইডি টিভি, ওভেন ফেব্রিক্স, নিট ফেব্রিক্স ও টেক্সটাইল ফেব্রিক্সসহ কাপড়জাতীয় পণ্য, প্রস্তুতকৃত খাদ্য, চকলেট, মিষ্টি ও টোস্ট বিস্কিট, প্লাস্টিকের তৈরি দরজা-জানালা, বাক্স, কেইস, ক্রেট ও সমজাতীয় পণ্য, বোতলজাতীয় পণ্য, ছাপানো বই, লিফলেট, ব্রুশিয়ার, ছাপানো ছবি, সব রকমের পোশাক।

এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ১০% মুসক আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেট পেশের আগে প্রথমেই সংসদের কাছে অনুমতি চান অর্থমন্ত্রী। পরে স্পিকার সম্মতি দিলে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ