অর্থনীতি

সামাজিক নিরাপত্তা-কল্যাণ খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব

সামাজিক নিরাপত্তা-কল্যাণ খাতে
সামাজিক নিরাপত্তা-কল্যাণ খাতে

বরাবরের মতো সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে বয়স্কভাতা, বিধবাভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা-ভোগীদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি কথা বলেন।

একইসঙ্গে হিজড়া, দলিত, হরিজন ও বেদে, চাশ্রমিকসহ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এছাড়াও ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের মাসিকভাতা বাড়ানো, চর এলাকার ভূমিহীনদের উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাবও করা হয়।

এদিকে, আগের ধারাবাহিকতায় এবারও খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, দুঃস্থ ভাতা, ঘরেফেরা কর্মসূচিগুলো ব্যপ্তিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০১৫-১৬ প্রস্তাবিত অর্থবছরে।

সরকারের আগের ৫টি বাজেটের ধারাবাহিকতায় এবারও গুরুত্ব পেয়েছে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নির্ধারিত দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা খাত।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে সরকার অনেক অগ্রসর হয়েছে। সামাজিক সুরক্ষা বলয়ের যৌক্তিক ও লক্ষ্যভিত্তিক সম্প্রসারণ করা হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট: সামাজিক নিরাপত্তা খাত (বর্তমান প্রস্তাবিত)

বয়স্কভাতা ভোগীর সংখ্যা: ২৭ লাখ ২৩ হাজার ৩০ লাখ জন

বিধবা ও স্বামী নিগৃহিতা নারী ভাতাভোগী: ১০ লাখ ১২ হাজার ১১ লাখ ১৩ হাজার টাকা

অসচ্ছল ভাতা ভোগী: ৪ লাখ ৬ লাখ টাকা

প্রতিবন্ধীদের শিক্ষার্থীদের উপবৃত্তি: ৫০ হাজার ৬০ হাজার টাকা

এবং ৬৫ বছরের ঊর্ধ্ববয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা ৫০০০ টাকা ১০, ০০০ টাকা

মাতৃত্বকালীন ভাতাভোগী এবং কর্মজাবী ল্যাকটেটিং মাদারদের সংখ্যা ২০% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও রয়েছে: সমাজের সুবিধাবঞ্চিত হিজড়া, দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, চা শ্রমিকদের আপতকালীন খাদ্য সহায়তা এবং ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস আক্রান্ত গরীব রোগীদের জন্য বাজেটে দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাল্যবিয়ে বন্ধসহ নারীদের নানামূখী প্রশিক্ষণের পরিধি বাড়ানোর বিষয়ে প্রস্তাব, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে যেসব কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, গণকবরসহ মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রকল্প চলমান থাকবে।

এদিকে, পল্লী উন্নয়নে ‘পল্লী জনপদ’ প্রকল্পকের আওতায় দেশের ৭ বিভাগের ৭টি এলাকায় ৪ তলা বিশিষ্ট ২টি আবাসিক ভবনে আবাসন ব্যবস্থা।

এছাড়া এবার বাজেটে আর্থ-সামাজিক উন্নয়নের আওতায়, উপকূলীয় এলাকায় আড়িবাধ নির্মাণ করে ২০ হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করে ১৬ হাজার ভূমিহীন পরিবারকে পূর্নবাসনে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ