ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৩০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা এবং নারী ও ৬৫ বছরের উপরে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি কথা বলেন।
এ প্রস্তাব পাশ হলে যারা আড়াই লাখ টাকার কম আয় করেন তাদেরকে সরকারের তহবিলে আর কোনো কর দিতে হবে না।
সিটি করপোরেশন, জেলা সদরের পৌরসভা এবং অন্যান্য এলাকার করদাতাদের কোম্পানি করদতা ছাড়া অন্য করদাতাদেরকে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও এক হাজার টাকা পরিশোধ করতে হয়।
তবে এবারের প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক অবস্থান নির্বিশেষে ন্যূনতম করের হার ৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও দেশে ৫ লক্ষাধিক অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পেনশন কার্যক্রম পরিচালনার জন্য পেনশন তহবিল ও পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট পেশের আগে প্রথমেই সংসদের কাছে অনুমতি চান অর্থমন্ত্রী। পরে স্পিকার সম্মতি দিলে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।