অর্থনীতি

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২,০৮,৭৭০ কোটি টাকা

রাজস্ব
রাজস্ব

প্রস্তাবিত বাজেট ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে আয় ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০% বা ৪১ হাজার কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ প্রস্তাবিত অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি কথা বলেন।

বাজেটে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৮% বেশি। এ বিশাল বাজেট বাস্তবায়নে এবার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৭৭০ কোটি টাকা।

আয়কর খাত থেকে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা এবং ভ্যাট থেকে ৪৪ হাজার ১৫৯ কোটি টাকা ধরা হয়েছে।

তৈরি পোশাক রপ্তানির ওপর উৎস কর ০.৩০% থেকে বাড়িয়ে ১% করার প্রস্তাব করা হয়েছে। কমানো হয়েছে পোল্ট্রি ও মৎস খাতে আয়ের ওপর কর।

সিগারেটের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি ও সিগারেট কোম্পানির কর বাড়িয়ে ৪৫% করা হয়েছে। সিমকার্ডের কর কমানো হলেও মোবাইল ফোনে কথা বলার ওপর সারচার্জ বাড়ানোর পাশাপাশি অগ্রিম আয়কর বাড়ছে মোবাইল ফোন আমদানির ওপরেও।

ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেয়ার জন্য পুনর্বিন্যাস করা হয়েছে করপোরেট কর হার। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৪০% করার প্রস্তাব করা হয়েছে।

বাজেটে শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানির কর হার ২.৫% কমিয়ে ২৫% করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ, অনলাইনে পণ্য কেনাবেচায় ভ্যাট আরোপের প্রস্তাবনা বাজেটে তুলে ধরা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ