অর্থনীতি

মেট্রোরেলসহ ৮টি বড় প্রকল্প বাস্তবায়নে বাজেটে প্রস্তাব

মেট্রোরেল
মেট্রোরেল

দেশের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র ও নদীবন্দর নির্মাণ, মেট্রোরেলসহ ৮টি বড় প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অগ্রাধিকার ৮টি প্রকল্প: পদ্মাবহুমুখী সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ।

এমআরটির ৬টি প্রকল্প: এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প।

বাজেট প্রস্তাবে মুহিত বলেন, এসব প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে বিশেষ করে পদ্মাসেতু বাস্তবায়ন হলে জিডিপি প্রবৃদ্ধি প্রতিবছর ০.৫৬% বাড়বে। দেশের অবকাঠামো উন্নয়নে বহুপ্রতিক্ষিত পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, এরইমধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে— উল্লেখ করে মুহিত বলেন, এছাড়াও ২০৩০ সালের মধ্যে পাশবর্তী দেশসমুহ থেকে ৬ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ