অর্থনীতি

পিপিপির ক্ষেত্রে সরকারের পদ্ধতিগত দুর্বলতা ছিল: অর্থমন্ত্রী

পিপিপি
পিপিপি

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ক্ষেত্রে পদ্ধতিগত প্রস্তুতিতে সরকার দুর্বল ছিল বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি কথা বলেন।

সেইসঙ্গে পিপিপির আওতায় এরইমধ্যে ৪২টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে ৩টি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্য ২টি প্রকল্পের চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে।

পদ্ধতিগত প্রস্তুতিতে সরকার দুর্বল ছিল উল্লেখ করে এবারের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছরই বাজেটে পিপিপি খাতে অর্থ বরাদ্দ করা হলেও এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের তেমন উল্লেখযোগ্য কোনো উদাহরণ নেই।

পিপিপি'র আওতায় নীতিগতভাবে অনুমোদিত প্রকল্পগুলো এগুলোর মধ্যে;

পরিবহণ খাতে: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চুক্তি স্বাক্ষরিত, মংলা বন্দরে ২টি জেটি নির্মাণ, পাটুরিয়া-গোয়ালন্দে ২য় পদ্মা সেতু নির্মাণ, ৩য় সমুদ্র বন্দরসহ ১৬টি প্রকল্প।

অর্থনৈতিক খাতে: কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণ সংক্রান্ত ২টি চুক্তি হবে, মহাখালীতে আইটি ভিলেজ নির্মাণসহ ৮টি প্রকল্প।

পর্যটন খাতে: কক্সবাজার পর্যটন ও বিনোদন কেন্দ্র উন্নয়ন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন প্রতিষ্ঠাসহ ৪টি প্রকল্প।

স্বাস্থ্য খাতে: চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনী ডায়ালিসিস সেন্টার, কমলাপুরে মেডিকেল কলেজ স্থাপন ও ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণসহ ৮টি।

আবাসন খাতে: মিরপুরে এনএইচএ হাউজিং স্যাটেলাইট টাউন নির্মাণ, পিপিপি'র ভিত্তিতে বাসস ভবন নির্মাণসহ ৫টি প্রকল্প।

শক্তি খাতে: চট্টগ্রামের কুমিরাতে এলএনজি বটলিং প্লান্ট স্থাপন।

এছাড়াও অনুমোদিত ২৪টি প্রকল্পে পরামর্শক নিয়োগ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে পিপিপি বিল আইনে রূপ নিলে এ প্রতিবন্ধকতা দূর হবে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ