বাজেটের আকার নয়— রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চিন্তিত জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ডিস্টিংগুয়িস্ট ফ্যালো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।
শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বিশ্লেষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এর একটা বড় অংশ অর্জিত হবে না-- এমন ঘটলে বাজেটের লক্ষ্য ঠিকমতো পূরণ হবে না বলেও জানান দেবপ্রিয়।
এবারের বাজেটের প্রাক্কলন করা হয়েছে গত অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর ভিত্তি করে কোনোভাবেই প্রকৃত অর্জনের ভিত্তিতে নয়—মন্তব্য করে তিনি আরো বলেন, এর ফল আগামী বাজেটগুলোতেও পড়বে।
লক্ষ্যমাত্রার সঙ্গে মোট অর্জনের পার্থক্য ক্রমেই যে বেড়ে যাচ্ছে— এ কথা উল্লেখ করে দেবপ্রিয়, একইসঙ্গে এবারের প্রস্তাবিত বাজেটে শিশু বাজেটকে সবচেয়ে উজ্জ্বাল দিক আর জেলা বাজেটের অনুপস্থিতিকে সবচেয়ে নিষ্প্রভ দিক হিসেবে অভিহিত করেন।
ভারতের সঙ্গে কানেক্টিভিটি জোরদারে বড় ধরনের বিনিয়োগ আর সার্ভিস চার্জ আদায়ের ওপরও গুরুত্ব দিচ্ছে সিডিপি বলে জানান তিনি।
এবারও রাজস্ব আদায় ও সহজ শর্তে ঋণ দেয়ার ওপর গুরুত্ব দিয়েছে সিডিপি।
বরাবরের মতোই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রচলিত কাঠামোর সংস্কার ও সক্ষমতা অর্জনের ওপর জোর দেন দেবপ্রিয়।
ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দু'দেশের কানেক্টিভিটি বাড়বে এমন প্রত্যাশা করেন তিনি।