বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা বাড়ছে এবং প্রস্তাবিত বাজেটের ৯৬% বাস্তবায়ন সম্ভব বাজেট ঘোষণার পরের দিনই সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, বড় হলেও তা আদায় করা সম্ভব।
কালো টাকা ও অপ্রদর্শিত আয়ের জন্য বিদ্যমান আয়কর আইন যথেষ্ট— এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, চিনি আমদানিতে শুল্ক আরোপ করা হয়নি বাজেটে ভুলবশত দেখানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, অর্থমন্ত্রী বলেন, রাজস্ব না বাড়িয়ে প্রবৃদ্ধি সাতের উপরে ওঠানো সম্ভব নয়। এর জন্য অবশ্যই রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা দিতে হবে।
বিদেশি বিনিয়োগে বাড়াতে সরকারের পরিকল্পনা তুলে ধরে এ সময় মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে ৩০টি স্থানকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে।
২০১৫-১৬ অর্থবছরের জন্য ঘোষিত প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট নিয়ে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বাজেটত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।