অর্থনীতি

বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাবের আশঙ্কা এফবিসিসিআই’এর

এফবিসিসিআই
এফবিসিসিআই

প্রস্তাবিত বাজেটকে শিল্প ও ব্যবসাবান্ধব বাজেট হিসেবে দেখছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’এর সভাপতি আবদুল মাতলুব আহমদ। তবে বাজেট ঘাটতি মেটাতে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার কোটি টাকা নেওয়ার যে নির্দেশনা বাজেটে দেয়া হয়েছে, তাতে বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার আশংকার কথাও বলেন তিনি।

শনিবার রাজধানীতে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে তিনি এ কথা বলেন।

আবদুল মাতলুব বলেন, সরকার বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরিণ উৎস থেকে ৫৬ হাজার কোটি ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরমধ্যে ব্যাংক ব্যবস্থা থেকেই নেয়া হবে ৩৮ কোটি টাকা। সরকারের ব্যাংক ঋণের উপর নির্ভরতা বাড়ায় বেসরকারি খাতে ঋণ প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীরা যতগুলো প্রস্তাব দিয়েছিলেন তার বেশিরভাগই অর্থমন্ত্রী বিবেচনায় রেখেছেন বলে দাবি করছেন এফবিসিসিআই’ এর সভাপতি।

এ সময় মাতলুব আহমদ বলেন, বিশেষ করে মুলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হার হ্রাস এবং কর্পোরেট কর কমানোয় বিনিয়োগ উৎসাহিত হবে।

তবে ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, বাজেট ঘাটতি মেটাতে, ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরশীলতা বাড়লে, বেসরকারি খাতে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ সময় তৈরি পোশাক শিল্পের জন্য বিদ্যমান সুবিধা আরও কয়েক বছর বহাল রাখার দাবিও করেছেন নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ