অর্থনীতি

প্রস্তাবিত বাজেট পুঁজিবাজার বান্ধব: সিএসই

সিএসই
সিএসই

নতুন অর্থবছর ২০১৫-১৬ প্রস্তাবিত বাজেট পুঁজিবাজার বান্ধব বলে মনে করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক মারুফ আল মতিন।

বিশেষ করে তালিকাভূক্ত প্রতিষ্ঠানের করপোরেট করের হার কমানোয় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক।

মারুফ আল মতিন বলেন তবে, ১০% কর আরোপ করায় বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে বলেও আশংকা করা হচ্ছে।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে, অর্থমন্ত্রীকে এক ডজনেরও বেশি প্রস্তাবনা দিয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই। তার মধ্যে কিছু আমলে নেয়া হয়েছে কিছু নেওয়া হয়নি।

বিশেষ করে করপোরেট কর হার আড়াই শতাংশ কমানো হয়েছে বিনিয়োগকারীদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২০ থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হয়েছে। সরকারের এসব সিদ্ধান্ত পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে সিএসই।

আগে কোনো প্রতিষ্ঠান ৩০% বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করলে ১০% কর রেয়াত করা হত। কিন্ত প্রস্তাবিত বাজেটে এ সুবিধা উঠিয়ে দেয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ওপর ১০% কর কাটার বিধান রাখা হয়েছে।

যার ফলে পুঁজিবাজের বিনিয়োগে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানান এসইসির পরিচালক

বাজেট পাস করার আগে এসব বিষয় পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ