অর্থনীতি

পণ্য রপ্তানিতে ভিসা সহজ-কাস্টমসে হয়রানি বন্ধের দাবি

নারী উদ্যোক্তা
নারী উদ্যোক্তা

দেশের শীর্ষ নারী উদ্যোক্তারা বিদেশে পণ্য রপ্তানিতে ভিসা সহজ করার ও কাস্টমস এর হয়রানি বন্ধের দাবি জানানোর পর—এ বিষয়ে সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

উদ্যোক্তাদের সমস্যা লিখিত আকারে সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারীদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রাধান্য দেন উল্লেখ করে তাদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে এসব দাবি জানান বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ।

নারীদের তৈরি ক্ষুদ্র ও কুটির শিল্পের সবচেয়ে বড় বাজার ভারত তবে দেশটিতে যেতে ভিসা সমস্যা, পণ্য পাঠাতে কাস্টমসের হয়রানি এসব কারণে অনেকেই এখন রপ্তানিতে বিমুখ বলে উল্লেখ করে এসব সমস্যার সমাধান চান তিনি।

জয়ীতাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দশ হাজার নারী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত বলে জানান তিনি।

ব্যবসায় নারীরা অনেক এগিয়েছে উল্লেখ করে— বর্তমানে ভারত ব্যবসায়ীদের জন্য যে এক বছরের ভিসা দিচ্ছে তা পাঁচ বছরে উন্নীত করার দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মতলুব আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের হিসেবে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৬ হাজার নারী উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ঋণের অর্থ দিয়ে তারা গড়ে তুলেছেন ছোট ছোট অনেক প্রতিষ্ঠান। অনেকের পণ্য এখন দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশেও সমাদৃত হয়েছে। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পণ্য ভারত, নেপাল, ভূটানসহ অনেক দেশে রপ্তানি হচ্ছে। তবে এসব পণ্য রপ্তানি করতে নারীদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে নানা সমস্যার কথা তুলে ধরেন নারী উদ্যোক্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ