সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশই অর্থনৈতিভাবে বেশি উপকৃত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে "বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি" আয়োজিত নারী উদ্যোক্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোদির এ সফরকে ঐতিহাসিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বিএনপির হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতি পিছিয়ে পড়েছে—এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মসূচির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি এখন নিরব ভূমিকা পালন করছে।
সহিংসতা সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না তা দেরিতে হলেও বুঝতে পেরেছে দলটি বলে জানান তোফায়েল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: