প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দের ক্ষেত্রে গ্রাম ও শহরের বৈষম্য বিগত অর্থবছরের তুলনায় ৮% বৃদ্ধি পেয়েছে।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ খাতে কর্মরত বিভিন্ন উন্নয়ন ও দাতা সংস্থা এবং নেটওয়ার্কের প্রতিনিধিদের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ, বরাদ্দ বৃদ্ধি এবং শহর ও গ্রামের মধ্যে বিদ্যমান বিনিয়োগ বৈষম্য কমিয়ে সুবিধাবঞ্চিত জনগণের অধিকার নিশ্চিত করতে আনুপাতিক হারে বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জাতীয় বাজেটে অঞ্চলভিত্তিক সুষম বরাদ্দ নিশ্চিত করারও দাবি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: