অর্থনীতি

বাজেটে রাজস্ব আদায়-প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে: সিপিডি

সিপিডি
সিপিডি

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন আর অর্থায়ন—প্রস্তাবিত বাজেটের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার সকালে রাজধানীর হোটেল লেকশোরে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ আশঙ্কা প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

সিপিডির মতে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান উপায় হিসেবে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর কথা বলা হলেও, সেক্ষেত্রে ঘাটতি রয়েছে। ব্যক্তি বিনিয়োগ,রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ন খাতগুলো থেকে সরকারের আয় কমে গেছে। ফলে আসছে বাজেটেও রাজস্ব ঘাটতি হতে পারে এমন আশংকা প্রকাশ করে, রাজস্ব আদায়কে বাজেটের বড় চ্যালেঞ্জ।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাত ভাগ অর্জন করতে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ দরকার। ওই অর্থবছরে ৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এটার বাস্তবায়নও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।

তবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, সব খাতেই অগ্রগতি রয়েছে এবং বাজেট বরাদ্দ পুরোপুরি ব্যবহারের চেষ্টা থাকবে। বাজেটের পূর্ণ বাস্তবায়নের চেষ্টা থাকবে আসছে বছরে। বাজেট বাস্তবায়নে পুরো সক্ষমতা ঢেলে সাজানো হবে।

শেয়ারবাজারসহ দেশের প্রতিটি ক্ষেত্রেই ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রয়েছে বলে দাবি করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আর বিভিন্ন প্রতিষ্ঠানেই দুর্নীতির কথা উল্লেখ করে বাজেট বাস্তবায়নে এ সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাষ্ট্রায়্ত্ব ব্যাংকে দুর্নীতির ঘটনারও সমালোচনা করে তিনি বলেন, গত ৬ বছরে দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি কমেছে, দেশে ব্যবসার পরিবেশ না থাকায় ব্যক্তি বিনিয়োগ কমেছে।

তবে বাজেট বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতা, সরকারের মধ্যমেয়াদী পরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয়গুলোর কাজের মনিটরিং ও তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন উপস্থিত বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ