অর্থনীতি

পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক ক্রেতারা বাধা দিচ্ছে, অভিযোগ অর্থমন্ত্রীর

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অগ্রগতিতে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে— এ খাতের আন্তর্জাতিক ক্রেতা সংস্থাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স, শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএয়ের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন- বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএয়ের নেতারা।

বাজেট পাসের আগে উৎসে কর দশমিক তিন শূন্য শতাংশে ফিরিয়ে আনা, ১০% হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ ৫ বছর বাড়ানো, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক না রাখা, সেবাখাতে বকেয়া মূসক মওকুফ ও কাস্টমস অ্যাক্ট সংশোধনের দাবি জানান তারা।

জবাবে অর্থমন্ত্রী, এই বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেয়ার পর মুন্সিগঞ্জের বাউশিয়ায় গার্মেন্টস পল্লী শিগগিরই স্থাপনের কথা বলেন।

তৈরি পোশাক খাতে দেশের অগ্রগতিতে আন্তর্জাতিক ক্রেতারা বাধা দিচ্ছে অভিযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

এর আগে সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কয়েকটি সংগঠন অর্থমন্ত্রী সঙ্গে দেখা করে।

টাইম স্কেল, সিলেকশন গ্রেড অব্যাহত রাখা ও বেতন বৈষম্য দূর করার দাবি জানানো হলে মন্ত্রী সেগুলো বিবেচনার আশ্বাস দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ