অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি ৭% অর্জন সম্ভব নয়

এবি মির্জা আজিজুল ইসলাম
এবি মির্জা আজিজুল ইসলাম

আগামী অর্থবছরে ৭% বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাজট্রি আয়োজিত বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে বিনিয়োগের এ মন্দা অবস্থা কাঠিয়ে উঠতে পারলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন সম্ভব হতে পারে বলেও জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ অর্থ উপদেষ্টা।

মির্জা আজিজ বলেন, প্রবৃদ্ধি ৭% অর্জন করতে হলে আগামী বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগ দরকার। তবে বিগত কয়েক বছর ধরে, বেসরকারি বিনিয়োগে যে মন্দাভাব চলছে, আগামী বছরও তা কাটিয়ে উঠা কঠিন হবে।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, প্রবৃদ্ধির এ লক্ষ্য অর্জন করতে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারের ভাষ্যমতে, এ পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে কারণ রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানির বৃদ্ধির পাষাপাশি বিনিয়োগ আকৃষ্ট করতে, বাজেটে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর।

তবে বাজেট ঘাটতি মেটাতে, সরকার ব্যাংক ঋণের উপর নির্ভর করলে, তা বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকা করছে ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গেল কয়েকবছর ৭% এর উপরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, তা অর্জিত হয়নি। তাই এবার একটু কমিয়ে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭% নির্ধারণ করে, বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ